রবিবার, ১ নভেম্বর ২০২৬

ইউক্রেনকে ৩২ কোটি ৫০ লাখ ডলার অতিরিক্ত সামরিক সহায়তা দিবে আমেরিকা

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৩২ কোটি ৫০ লাখ ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা প্রদান করছে।যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে একথা জানান।১৩ ই জুন মঙ্গলবার প্রত্যাশিত প্যাকেজটি প্রকাশের আগে নাম প্রকাশ না করার শর্তে দুইজন প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন।
তারা বলেন,প্যাকেজটিতে স্ট্রাইকার এবং ব্র্যাডলি সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন ১২টির বেশি পদাতিক যুদ্ধের যানবাহন হারিয়েছে।বর্তমানে ইউক্রেন পাল্টা আক্রমণের সামরিক ব্যয় তুলে ধরেছে এমন খবরের মধ্যে এই সহায়তা ঘোষণাটি আসে। সর্বসাম্প্রতিক সহায়তা প্যাকেজটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে সামরিক সরঞ্জামের ৪০তম অনুমোদিত প্রেসিডেনশিয়াল প্যাকেজ। প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন চলতি সপ্তাহে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠকের জন্য ব্রাসেলস সফর করবেন।সেখানে ইউক্রেনের জন্য সমর্থন একটি শীর্ষ অগ্রাধিকার হবে।
রাশিয়ার আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৩৯ বিলিয়ন ডলারের বেশি নিরাপত্তা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।তবে পেন্টাগন একটি অ্যাকাউন্টিং ত্রুটির মধ্যে কাজ চালিয়ে যাচ্ছে।এটি কিয়েভে যাওয়া সরবরাহের মূল্যের পরিমাণকে বাড়িয়ে বলেছে। গত শুক্রবার পেন্টাগন ঘোষণা করেছে যে, তারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী অস্ত্র সহায়তার জন্য অতিরিক্ত ২.১ বিলিয়ন ডলার প্রদান করছে।এর মধ্যে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরঞ্জাম এবং ছোট পুমা ড্রোন রয়েছে। যদিও রাশিয়ার বাহিনী কয়েক মাস ধরে ইউক্রেনের অভ্যন্তরে তাদের অবস্থান সুদৃঢ় করেছে।ফলে কিয়েভের পাল্টা আক্রমণ চালানোকে আরও কঠিন করে তুলেছে। সূত্র:-ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...