সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে পৌঁছেছেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪-১৫ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ অনুষ্ঠানে যোগ দিতে ১৩ জুন মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন।প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
খবর ইউএনবির। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট সুইস স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ১০টা ১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচীর মধ্য রয়েছে,ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্র্যান্ডি ১৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।পরে শেখ হাসিনা,প্যালাইস ডেস নেশনসে সুইস কনফেডারেশন-এর প্রেসিডেন্ট অ্যালেন বেরসে এর সঙ্গে সাক্ষাৎ করবেন।সাক্ষাতের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
বিকালে প্যালাইস ডেস নেশনসে ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট ২০২৩’-এর প্লেনারিতে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।সেখানে মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলার সঙ্গেও বৈঠক করবেন তিনি। ডিজি আইএলও কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি নৈশভোজে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ জুন ডব্লিউইএফ’র অফিসে ডব্লিউইএফ’র এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠকের পর, ‘এ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সন্ধ্যায় ডব্লিউটিও ডিজি ড. ওকোনজো-ইওয়ালা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।এছাড়া তিনি একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন।১৬ জুন সকাল ১১টায় জেনেভা ত্যাগ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
১৭ জুন ভোরে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রয়েছেন। ‘দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট ২০২৩: সোশ্যাল জাস্টিস ফর অল’ হলো সামাজিক ন্যায়বিচারের সমর্থনে বর্ধিত, সমন্বিত ও সুসংগত পদক্ষেপের প্রয়োজনীয়তা মোকাবেলায়, বিশ্ব নেতাদের আলোচনার জন্য একটি উচ্চ-স্তরের ফোরাম। এটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি গ্লোবাল কোয়ালিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা ও অবহিত করার সুযোগ দেবে। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, পানামার প্রাক্তন প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভারেলা, ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী এবং বেশ কয়েকজন উচ্চ-পর্যায়ের অতিথি সম্মেলনে বক্তব্য রাখবেন।
দুই দিনের শীর্ষ সম্মেলন, আরো টেকসই ও ন্যায়সঙ্গত বিশ্ব তৈরিতে সামাজিক ন্যায়বিচারের মূল ভূমিকাকে তুলে ধরবে এবং সামাজিক ন্যায়বিচার এগিয়ে নিতে এবং নীতির সম্পর্কিত সুসংগত পরিস্থিতি নিশ্চিত করার জন্য বর্ধিত এবং যৌথ পদক্ষেপের কৌশল নিয়ে আলোচনা করবে। এটি অংশগ্রহণকারীদের সামাজিক ন্যায়বিচার সম্পর্কে, তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার গুলো ভাগ করে নেয়ার জন্য এবং তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, তা প্রদর্শন করার জন্য একটি ফোরাম তৈরি করবে।কেননা, তারা সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। শীর্ষ সম্মেলনে, রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব, আইএলও মহাপরিচালক এবং নিয়োগ-কর্তা ও শ্রমিক সংগঠনের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিগণ ভাষণ দেবেন।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...