বুধবার, ১৫ জুলাই ২০২৬

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রচার জোরদার করার আহবান জানালেন রাষ্ট্রপতি

একাত্তরে বাংলাদেশে সংগঠিত গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি পেতে তৃণমূল থেকে আন্তর্জাতিক পর্যায়ে জনমত সৃষ্টির লক্ষ্যে জোরদার প্রচার অব্যাহত রাখার জন্য সেক্টর কমান্ডারস ফোরামের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।খবর ইউএনবির।
আজ ১৩ই জুন মঙ্গলবার ফোরামের কার্যকরী সভাপতি নুরুল আলম এবং মহাসচিব লেখক ও সাংবাদিক হারুন হাবীব বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সেক্টর কমান্ডার ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন,মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে একাত্তরের বিজয় বাঙালি জাতির ইতিহাসে একটি সোনালী অধ্যায়।নতুন প্রজন্মের কাছে এটা উজ্জ্বল ভাবে তুলে ধরতে হবে। সেক্টর কমান্ডার ফোরামের নেতারা রাষ্ট্রপতিকে জানান, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সেক্টর কমান্ডার্স ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।তারা এ বছর অনুষ্ঠেয় ফোরামের পরবর্তী কাউন্সিলে যোগ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

এই বিভাগের সব খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে, যেকোনো প্রত্যর্পণ আইনগত বিষয়। আইনি প্রক্রিয়াতেই...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা...

সর্বশেষ

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায়...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

৩ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...