শনিবার, ২৭ জুন ২০২৬

সুমন-দিদারের নেতৃত্বে কমিটি পেল চট্টগ্রাম নগর যুবলীগ

- Advertisement -
Single page 1st Paragraph

দেড় যুগ পর অনুষ্ঠিত সম্মেলনের এক বছর পর আংশিক কমিটি পেয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। ১৩১ পদের মধ্যে মাত্র ৪০ জনের নাম উল্লেখ করে কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সইয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাহবুবুল হক সুমন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে দিদারুল আলমকে। আজ বুধবার বিকেলে যুবলীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয় জানান।
যুবলীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা বলেন, ‘দীর্ঘসময় ধরে যাচাই-বাছাইয়ের পর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তিনমাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।’
দেড়যুগ পর ২০২২ সালের ৩০ মার্চ চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। একইসময়ে চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা যুবলীগের সম্মেলনও হয়েছিল। দুই সাংগঠনিক জেলায় আগেই কমিটি ঘোষণা করা হয়। কিন্তু সম্মেলনের একমাস পরও নগর যুবলীগের কমিটি ঘোষণা না হওয়া নিয়ে নানা আলোচনা চলছিল। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনরে বলয়ের মধ্যে সমতা তৈরি করতে না পারায় কমিটি ঘোষণা করা যাচ্ছিল না, এমন আলোচনা ছিল।
২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি হয়েছিলেন চন্দন ধর এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান। তাদের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে ২০১৩ সালের ৯ জুলাই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ১০১ সদস্যের কমিটির মেয়াদ ছিল ৯০ দিন। কিন্তু তারা নয় বছর দায়িত্ব পালন করে। সম্মেলনের দিন ওই কমিটির আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ যুবলীগ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
তবে দুই যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম যুবলীগের রাজনীতিতে থাকার সিদ্ধান্ত জানিয়েছিলেন। শেষপর্যন্ত বিগত কমিটির দুই নেতা সুমন ও দিদারুলকেই সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব দিল কেন্দ্র। মাহবুবুল হক সুমন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। তবে সরকারি সিটি কলেজকেন্দ্রিক রাজনীতিতে তিনি নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজনের ‘ভাবশিষ্য’ হিসেবেও পরিচিত।
সাধারণ সম্পাদক দিদারুল আলম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এম এ মান্নানের সন্তান। তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের বলয়ে থেকে রাজনীতি করেন।
নওফেলের অনুসারী হিসেবে নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগর একটি গুরুত্বপূর্ণ ইউনিট। কেন্দ্রীয় নেতারা নিশ্চয় উনাদের বিবেচনায় যাদের দক্ষ ও যোগ্য মনে করেছেন তাদের দিয়ে কমিটি করেছেন। আমি নতুন কমিটিকে স্বাগত জানাই। যদিও কমিটিতে পুরনোদের জয় জয়কার হয়েছে। নতুনদের জায়গা তেমন হয়নি। তবুও আমি আশা করি, সবাই মিলে চট্টগ্রামে যুবলীগ শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।’
নওফেলের অনুসারীদের মধ্যে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন নগর যুবলীগের আগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আনোয়ার, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন। তিনজনের মধ্যে শুধুমাত্র নুরুল আনোয়ার এক নম্বর সহ-সভাপতি পদ পেয়েছেন।
আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন নগরীর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এবং নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দিদারুল আলম দিদার। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ইয়াছির আরাফাত। এদের মধ্যে শুধুমাত্র দিদারুল আলম দিদার যুগ্ম সম্পাদক হয়েছেন।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সভাপতি পদপ্রত্যাশী দেবাশীষ পাল দেবু হয়েছেন ছয় নম্বর সহ-সভাপতি। নতুন কমিটিতে যারা সহ-সভাপতি হলেন- নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, আরশাদ আসাদ, আনজুমান আরা, হেলাল উদ্দিন আহম্মদ, দেবাশীষ পাল দেবু, সুরঞ্জিত বড়ুয়া লাবু, আসহাব রসূল চৌধুরী জাহেদ, চসিক কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, শাহজাদা মো. সাখাওয়াত হোসেন সাকু ও নুরুল আলম মিয়া।
যুগ্ম সম্পাদক হয়েছেন- দিদারুল আলম দিদার, মো. সালাহউদ্দিন, ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং সাইফুদ্দিন আহমেদ।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন- সনত বড়ুয়া, মো. দিদারুর রহমান দিদার, গিয়াসউদ্দিন তালুকদার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এজেএম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী ও মনোয়ার উল আলম চৌধুরী।
গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ উমর ফারুক, আইনবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান রুমেল, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ কে এম শহীদুল কাউসার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক নঈমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আলমগীর টিপু, উপ স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, উপ ক্রীড়া সম্পাদক শাহজাহান আহমেদ সানি, সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ, ইব্রাহিম খলিল নিপু এবং সদস্য হয়েছেন আলী ইকরামুল হক, মো, ওয়াসিম ও খন্দকার মোক্তার আহমেদ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...