সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাংলাদেশের জন্য ৪০ কোটি ডলার ঋন অনুমোদন করলো এডিবি

- Advertisement -
Single page 1st Paragraph

আজ ১৩ ই জুন মঙ্গলবার বাংলাদেশের জন্য ৪০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক,সংক্ষেপে আমরা যাকে এডিবি নামে জানি।

অভ্যন্তরীণ সম্পদ আহরণে সংস্কার,সরকারি ব্যয়ের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ব্যবসা; বিশেষ করে নারী নেতৃত্বাধীন ব্যবসাকে স্বল্প খরচে ও উদ্ভাবনী ব্যাংক অর্থায়নে সহায়তা করতে এ ঋণ অনুমোদন করা হয় বলে জানা যায়। কোভিড-১৯ মহামারীর পর,২০২১ সালের অক্টোবরে শুরু হওয়া সাসটেইনেবল ইকোনোমিক রিকভারি প্রোগ্রামের আওতায় এটি এডিবির দ্বিতীয় উপ-কর্মসূচি।খবর ইউএনবির।

এডিবি’র দক্ষিণ এশিয়ার প্রিন্সিপাল পাবলিক ম্যানেজমেন্ট ইকোনমিস্ট আমিনুর রহমান বলেন,এই উপ-কর্মসূচি বাংলাদেশকে রাজস্ব বৃদ্ধি,সরকারি ব্যয় ও ক্রয়ের ক্ষেত্রে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে সক্ষম করবে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলোর সংস্কারকে আরো বৃদ্ধি করা এবং ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের ব্যাংকিং খাত থেকে স্বল্প সুদে ঋণ পেতে সহায়তা করবে। তিনি আরো বলেন, এই উপ-কর্মসূচী লিঙ্গ, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাইজেশন বিষয়ে দৃঢ় লক্ষ্যসহ, সরকারকে দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে সহায়তা করার প্রচেষ্টা জোরদার করতে সক্ষম করবে।

এই কর্মসূচী নতুন আয়কর আইন প্রণয়নের মাধ্যমে আয়কর আদায় বৃদ্ধি, কর ফাঁকি কমানো, সম্মতি ও প্রয়োগ ব্যবস্থা জোরদার করবে এবং দেশের করের পরিধি বিস্তৃত করবে। এডিবি বলেছে,এই কর্মসূচির আওতায় ইলেকট্রনিক প্রকিউরমেন্ট ও ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম শক্তিশালী করণের মাধ্যমে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা হবে এবং পাবলিক প্রকল্প মূল্যায়ন ও অনুমোদন প্রক্রিয়ার নতুন চালু হওয়া ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সরকারি প্রকল্পের অনুমোদন সহজতর করা হবে।আর ডিজিটাল চ্যানেল ও ই-ওয়ালেট ব্যবহার করে স্বল্পমূল্যে ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের উদ্ভাবনী অর্থায়ন সেবা চালুর জন্য নতুন এই প্যাকেজ সহায়তা করবে।

এটি প্রান্তিক ও ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের ব্যক্তিদের ব্যাংক ঋণ প্রদানের সুবিধা দেবে।এর আওতায় ক্ষুদ্র ও ছোট ব্যবসা এবং নারী উদ্যোক্তা, যাদের জমি বা সম্পত্তি নেই,তারা তাদের লেনদেন প্রাপ্তি এবং অন্যান্য ধরনের অনির্ধারিত জামানত, যেমন ছোট সরঞ্জাম এবং যন্ত্রপাতির ওপর ভিত্তি করে অর্থ সংগ্রহ করতে পারবে বলে এডিবি জানায়। লিঙ্গ সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার করা এবং সরকারি বিনিয়োগ ও জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তনের এজেন্ডা মোকাবেলা করা এই নতুন কর্মসূচীর কয়েকটি মূল কার্যক্রম বলে উল্লেখ করে এডিবি।

এই বিভাগের সব খবর

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের প্রথম সভা গত ১১ জুলাই নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আইপিপি খন্দকার মোহাম্মদ এমাদাদুর...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দেশটাকে সুন্দর ও নিরাপদ, বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে মিলে চেষ্টা করতে...

সর্বশেষ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।...

‘শ্রেষ্ঠ সংগঠন’ হিসেবে জাতীয় পুরস্কার পেল মমতা

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য...

পরিবহন ও প্রতিরক্ষা খাতে সোডিয়াম ব্যাটারির বিপ্লব: জেনারেল মোটরস ও পিক এনার্জির যৌথ উদ্যোগ

মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস (GM) এবং ব্যাটারি প্রযুক্তি...

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম...