বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গভীর রাতে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ড তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালে ২ থেকে ৩ দিন ভর্তি থাকতে হবে।

সূত্র জানায়, রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থবোধ করেন বেগম জিয়া। খবর পেয়ে গুলশানের বাসা ফিরোজায় যান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এফ এম সিদ্দিকী ও ডাক্তার জাহিদ হোসেন। সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন দুই চিকিৎসক।

এরপর রাত সোয়া ১টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়িবহর নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বের হন বেগম জিয়া। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এরপর হাসপাতালের সপ্তম তলায় ৭২০৪ নম্বর কেবিনে ভর্তির পরপরই করা হয় ইসিজি ও রক্ত পরীক্ষা। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করবেন চিকিৎসকরা।

৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল।

এর আগে, গত ২৯ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে বেগম জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শেষে ৪ মে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...