বুধবার, ৮ জুলাই ২০২৬

চুরির অভিযোগে শিশুকে মারধরের ভিডিও ভাইরাল, পুলিশ কনস্টেবল বরখাস্ত

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে এক শিশুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে আলোকচিত্র সাংবাদিক আবু সাঈদ মোহাম্মদ তামান্না ফেসবুকে নিজের টাইমলাইনে ভিডিওটি পোস্ট করেন। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার চট্টগ্রাম অফিসে কর্মরত আছেন। বিষয়টি নজরে আসার পর নগর পুলিশের পক্ষ থেকে মারধরকারী ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্য মো. শওকত নগর পুলিশের যানবাহন শাখায় কনস্টেবল পদে ছিলেন। ট্রাফিক বিভাগের রেকার চালক হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (যানবাহন) কীর্তিমান চাকমা বলেন, ‘অভিযোগ পাবার পর কনস্টেবল শওকতকে বরখাস্ত করা হয়েছে। একজন সহকারী কমিশনারকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে বিষয়টি নিয়ে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আলোকচিত্রী আবু সাঈদ তামান্না বলেন, ‘সকাল ১১টা থেকে সোয়া ১১টার মধ্যের এ ঘটনা। আমি এবং ডেইলি স্টারের ফটোসাংবাদিক রিয়াজ রায়হান একসঙ্গে ছিলাম। বৃষ্টির কারণে আমরা মোটর সাইকেল থামিয়ে টাইগার পাস মোড়ে পুলিশ বক্সের পাশে চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। এ সময় এক পুলিশ সদস্যকে শিশুটিকে মারধর করতে দেখে ভিডিও ধারণ করি। আমি শিশুটিকে কেন মারধর করা হচ্ছে সেটি ওই পুলিশ সদস্যের কাছে জানতে চাইলে তিনি মারধর বন্ধ করেন।’

দুপুরে ফেসবুকে পোস্ট করার তামান্নার ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিকেল ৫টা পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ ভিডিওটি শেয়ার করেন এবং চার শতাধিক মানুষ পোস্টটিতে মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, পোশাক পরিহিত পুলিশ সদস্য মুখে সিগারেট নিয়ে চায়ের দোকানে শিশুটিকে মারধর করছিল।

আনুমানিক ১২ বছর বয়সী শিশুটির দাবি, টেবিলের ড্রয়ার থেকে সিগারেট চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ কনস্টেবল শওকতের বক্তব্য জানতে পারেনি।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...