শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

শেষ দিনে প্রথম সেশনেই ভারতকে গুঁড়িয়ে দিয়ে অষ্ট্রেলিয়াই হলো টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন

গতকাল ম্যাচ রিপোর্টে লিখেছিলাম,ওভালে আজকের প্রথম সেশনটিই গুরুত্বপূর্ণ মনে করছেন ক্রিকেট বোদ্ধাগণ।বাস্তবে হলোও তাই।বিঢ়াট কোহলি ও আজিঙ্কা রাহানের গতকালের অবিচ্ছিন্ন জুটি ম্যাচে ভারতের আশার প্রদীপ হয়ে জ্বললেন কেবল রাতটুকুই। আজ শেষদিনের খেলা মাঠে গড়ানোর পর ৩৯ বল স্থায়ী ছিলো সেই আশার প্রদীপ।অসি পেসার স্কট বোল্যান্ডের দারুণ এক আউট সুইংগারে পরাস্ত কোহলির ব্যাট ছুঁয়ে যাওয়া ক্যাচটি তারচেয়ে দারুণ ভাবে সেকেন্ড স্লীপে তালুবন্দী করেন স্টিভ স্মিথ।৮৬ রানের জুটি ভেঙে যায়। রবীন্দ্র জাদেজা নেমে এক বল পরেই তথা ৪৬.৫ ওভারে বোল্যান্ডের আরেক ম্যাজিক ডেলিভারীতে ফিরে গেলে ভারতের পরাজয় তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। যদিও রাহানে তখনো উইকেটে ছিলেন।
সংশয়বাদীদের সংশয় দূর করে ৫১.২ ওভারে রাহানেও বিদায় নেন। তখন পরাজয়টা কতো বড়ো হয় সেটাই দেখার ছিলো। নাথান লায়ন লেজটা ছেটে দিতে বেশী সময় নেননি। আজ মোটে ২৩.৩ ওভার লেগেছে অসিদের ভারতকে গুঁড়িয়ে দিতে।শেষ পর্যন্ত ২৩৪ রানে অলআউট হয়ে ২০৯ রানের বিশাল পরাজয় নিয়ে টানা দ্বিতীয় বারের মতো স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয় টিম ইন্ডিয়া ও তাঁদের শত কোটি সমর্থক।এই ইংল্যান্ডেই গতবার নিউজিল্যান্ডের কাছে হেরে টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট পড়া হয়নি তাঁদের।দুই দলের মধ্যকার ব্যবধান গড়ে দেওয়া ইনিংসের জন্য অনুমিত ভাবেই ট্রাভিস হেড টেষ্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ে উল্লেখযোগ্য দিক ছিলো দলের কোন ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরী করতে পারেননি।দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন কোহলি।অসিদের হয়ে নাথান লায়ন নেন চার উইকেট। সংক্ষিপ্ত স্কোর:- অষ্ট্রেলিয়া ৪৬৯ ও ২৭০/৮(ডিক্লেয়ার) ভারত ২৬৯ ও ২৩৪,লায়ন ৪/৪১,বোল্যান্ড ৩/৪৬। ফলাফল:-অষ্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী। ম্যান অফ দ্য ফাইনাল:-ট্রাভিস হেড।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...