বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডবাসী গর্বিত ও আনন্দিত

ঢাবির ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে চমক লাগিয়েছেন কৃষকের মেয়ে সারজানা

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের মেয়ে সারজানা আক্তার লিমানা। তিনি সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
সারজানা নৈর্ব্যক্তিক, লিখিত এবং মাধ্যমিক ও মাধ্যমিকের ফলাফলের ওপর ভিত্তি করে মোট ১২০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন ৮৪ দশমিক ৭৫ নম্বর। তাঁর ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সারজানা সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের চৌধুরী পাড়ার এক অতি সাধারণ পরিবারের সন্তান।
বাবা জহরুল আলম পেশায় একজন সাধারণ কৃষক। সারজানার ছোটবেলায় মারা যান মা রুমা আক্তার। তিন ভাই-বোনের মধ্যে সারজানা সবার বড়। ছোটবেলা থেকেই তিনি অদম্য মেধাবী ছিলেন। সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০২০ সালে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ এবং ২০২২ সালে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এছাড়া সারজানা শিক্ষাজীবনে বৃত্তিসহ বিভিন্ন মেধা নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয়, ঢাবির ‘গ’ ইউনিটে ৬১০ তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিট থেকে ৭৮তম হয়েছেন। কোচিং করেছেন প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন পরিবার থেকে পরিচালিত কোচিং সেন্টারে। ফাউন্ডেশনটি এই বছর সীতাকুণ্ডের অস্বচ্ছল ও মেধাবী প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে কোচিং করিয়েছেন। কৃষক বাবাসহ পরিবারের সবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ছোটবেলা থেকে সারজানার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। নিজের চেষ্টা, পরিবারের সদস্য এবং শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার এ সফলতায় খুশি সীতাকুণ্ডবাসীও।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...