মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

অবশেষে চ্যাম্পিয়ন্সলীগ জিতে ট্রেবল জয়ী এলিট ক্লাবে ম্যানসিটি

- Advertisement -
Single page 1st Paragraph

 কেবল ইতালীয়রাই বিশ্বাস করেনি আজকের ফাইনাল ম্যানসিটিই জিততে চলেছে।এছাড়া পৃথিবীর সকল বেটিং সাইট,ফুটবল বোদ্ধা সবাই আগেই সিটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছিলো।শেষ পর্যন্ত তাই হয়েছে।৬৮ মিনিটে রদ্রির দেওয়া একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়ে বহু আরাধ্য চ্যাম্পিয়ন্সলীগ শিরোপা জিতেছে পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটি।আগেই ইংলিশ লীগ,এফএ কাপ জিতে ট্রেবল জয়ের দুয়ারে দাঁড়িয়ে থাকা সিটি চ্যাম্পিয়ন্সলীগ শিরোপা জিতে ট্রেবল জয়ীদের এলিট ক্লাবে যোগ দিলো।ইতিহাসে যা এর আগে নয়টি ক্লাব এই কৃতিত্ব অর্জন করতে পেরেছিলো।

খেলার ধারা অনুযায়ী ইন্টার মিলান জিতে গেলে অবাক হবার কিছু ছিলোনা।কাউন্টার এ্যাটাক কৌশলে খেলে শট অন টার্গেটে ইন্টারের ১৪ শটের বিপরীতে সিটির শট ছিলো ৭ টি।রবার্তো সিলভার এসিষ্ট থেকে ৬৮ মিনিটে রদ্রির শটটাও ঐ সাতটির একটি ছিলো।ওটাই গোল হয়েছে আর শেষ পর্যন্ত শিরোপা নির্ধারন করে দেয়। “এটি একটি স্বপ্ন সত্য।এই সব ছেলেরা (গ্যালারী দেখিয়ে)কত বছর অপেক্ষা করছে আমি জানি না।কেউ কেউ ৩০ বছর অপেক্ষা করছেন।গত বছর আমরা খুব কাছাকাছি ছিলাম।কিন্তু পারিনি,এবার পেরেছি।” নিজের প্রতিক্রিয়ায় বলেছেন রদ্রি। ম্যানসিটি বস পেপ গার্দিওলা বলেছেন,”এটা সহজ ছিল না।আমরা কি দূর্দান্ত একটি দলের সম্মুখীন।যেভাবে তারা প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ করেছে তা অবিশ্বাস্য।তারা একটি দুর্দান্ত দল।আমি আমার ছেলেদের সম্পর্কে ভুলতে চাই না,তারা সবকিছু দিয়েছে।এটি সবার কাছ থেকে একটি অবিশ্বাস্য প্রচেষ্টা ছিল।এবং আমরা পেরেছি।” ফুটবল শেষ পর্যন্ত বিজয়ীদের মনে রাখে।নইলে ইন্টার মিলানও কম যায়নি।কেবল গোলটিই পাওয়া হয়নি।তাই ইতালিয়ান আক্ষেপটা আরও দীর্ঘায়িত হলো।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...