শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ:ওভালে শেষ দিনেই নিষ্পত্তি হবে কারা হবে বিশ্বসেরা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রথম ইনিংসের ১৭৩ রানের ঘাটতিই কি ভারতের জন্য আক্ষেপের কারণ হয়ে থাকবে?নাকি গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে অতিমানবিয় কিছু করে প্রথম বারের মতো টেস্ট শ্রেষ্ঠত্বের স্মারক গদা উঁচিয়ে ধরবেন রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া?পাল্লা যদিও অসিদের দিকেই ঝুলে আছে,তবুও সকল প্রশ্নের মীমাংসা হবে আগামীকাল।

ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের পঞ্চম তথা শেষ দিনে।৯৭ ওভারে ভারতের দরকার আরও ২৮০ রান।আর অসিদের দরকার সাত উইকেট।আজ আট উইকেটে ২৭০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে অষ্ট্রেলিয়া।ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪৪রান। দ্বিতীয় ইনিংসে রোহিত ও গিল ৪১ রানের জুটি গড়েন। শুভমন গিলের আউটের পর চেতেশ্বর পুজারাকে নিয়ে ভালোই খেলছিলেন রোহিত।কিন্তু দলীয় ৯২ ও ৯৩ রানে দুজনেই ফিরে গেলে চাপে পড়ে যায় ভারত।তারপর বিঢ়াট কোহলী ও আজিঙ্কা রাহানে মিলে দিনের বাকিটা সময় পার করে দিলে মোটামুটি আশা জাগানিয়া অবস্থায় চতুর্থ দিন শেষ করে ভারত।আগামীকাল প্রথম সেশনকেই গুরুত্বপূর্ণ বলছেন বোদ্ধারা।

আজকের শেষ সেশনে ১৯.৩ ওভারে কোহলি ও রাহানে ৭১ রান করে অবিচ্ছিন্ন জুটি গড়ায় স্বপ্ন দেখছে ভারত।যদিও শেষ ইনিংসে ৪৪৪ রান করে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতকে।তবুও চিরন্তন অনিশ্চয়তার খেলা ক্রিকেট বলেই আশায় বুক বেঁধে আছে ভারতের শত কোটি সমর্থক। সংক্ষিপ্ত স্কোর:- চতুর্থ দিন শেষে অষ্ট্রেলিয়া ৪৬৯ ও ২৭০/৮(ডিক্লেয়ার)ক্যারি ৬৬*,জাদেজা ৩/৫৮। ভারত ২৬৯ ও ১৬৪/৩ কোহলি ৪৪*,রোহিত ৪৩।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...