বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এলো চায়না জাহাজ

- Advertisement -
Single page 1st Paragraph

খুলনার বাগেরহাটে অবস্থিত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে একটি জাহাজ আজ মোংলা বন্দরে ভিড়েছে।ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা চীনের পতাকাবাহী এমভি জে হ্যায়-৫২৬ জাহাজটি ১০ জুন শনিবার ভোরে মোংলা বন্দরে নোঙর করে।জাহাজটিতে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা রয়েছে।

শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে জাহাজ থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়।খালাস করা কয়লা লাইটার জাহাজে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেয়া হচ্ছে।খবর ইউএনবির। স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড এর খুলনা অফিসের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে জাহাজটি গত ২৭ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে নোঙর করে।

জাহাজটিতে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা রয়েছে।রিয়াজুল হক বলেন,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমাদানি করা কয়লা নিয়ে আরো একটি জাহাজ চলতি মাসের শেষের দিকে মোংলা বন্দরে ভিড়বে। জানা গেছে, এর আগে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস ৩০ হাজার মেট্রিক টন এবং ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরে আসে।পরে সেই কয়লা খালাস করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হয়।

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রের নামকরণ করা হয়েছে বাংলাদেশ -ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড। উল্লেখ্য, কয়লা সংকটে, ৯ জুন থেকে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।এই সময়ে কয়লা আসার খবর নিঃসন্দেহে স্বস্তির বলে জানিয়েছেন সাধারণ মানুষ।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে অবৈধ সেগুনকাঠ জব্দ

জেলার বরকল উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অভিযানকালে ২৯ ঘনফুট পরিমান অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বরকল...

কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই সরকার কৃষক কার্ড চালু করেছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে...

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা

ঢোল-তবলার বাদ্য আর তিনটি প্রধান মোটিফের বর্ণিল আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সম্পন্ন হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘এসো প্রাণের উৎসবে, জাগো নব আনন্দে’। আজ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে অবৈধ সেগুনকাঠ জব্দ

জেলার বরকল উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর...

কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা

ঢোল-তবলার বাদ্য আর তিনটি প্রধান মোটিফের বর্ণিল আয়োজনে চট্টগ্রাম...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকদের জীবনমান উন্নয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের...

আজ পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক...

চট্টগ্রামে বর্ষবরণে ডিসি হিল ও সিআরবি’তে পৃথক অনুষ্ঠানমালা

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষ্যে চট্টগ্রামের ডিসি হিল ও...