শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জাপানি সিটি কম্পিউটার চট্টগ্রামে ব্যবসা সম্প্রসারণ করবে : প্রতিনিধি দল

- Advertisement -
Single page 1st Paragraph

ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে জাপানি সিটি কম্পিউটার কোম্পানি চট্টগ্রামে ব্যবসা সম্প্রসারণ করবে।
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকম-লীর সঙ্গে মত বিনিময়কালে চট্টগ্রামস্থ জাপানি সিটি কম্পিউটার কোম্পানি লি. (সিসিকে) নেতৃবৃন্দ এ অভিমত পোষণ করেন। আজ বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিসিকে’র চট্টগ্রাম শাখার প্রেসিডেন্ট কাওহারা ইয়াসোহিরো, ডিজিএম কেশি সাইতো এবং চট্টগ্রাম এওটিএস এলুমনি সোসাইটির এডভাইজর মোহাম্মদ ফিরোজ শাহ। এ সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. ওমর ফারুক, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। দেশের বর্তমান অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ রয়েছে জাপানের। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ, মেট্রোরেল এবং শাহজালাল বিমান বন্দরে তৃতীয় টার্মিনাল অন্যতম। এছাড়া দেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে জাপানি বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে জাপানি কয়েকটি কোম্পানি বিনিয়োগে এগিয়ে আসছে। আশা করি, চট্টগ্রামের ভৌগোলিক ও বর্তমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগিয়ে জাপানের আরো অনেক কোম্পানি বিনিয়োগে এগিয়ে আসবে। জাপানি বিনিয়োগকারীদের সকল ধরনের সহায়তা করতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। এছাড়াও দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের সহযোগী হিসেবে সকল ধরণের সেবা দিতে চিটাগাং চেম্বার প্রস্তুত রয়েছে বলে জানান চেম্বার সভাপতি।
উল্লেখ্য, সিসিকে জাপানভিত্তিক আইটি কোম্পানি। জাপান ছাড়াও কোম্পানিটি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে ব্যবসা পরিচালনা করছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...