সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন ৩০ জুলাই

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই।

আজ বৃহস্পতিবার (৮ জুন) ২০-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, “আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই, প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।”

তিনি আরও বলেন, “সব কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে। থাকবে সিসি ক্যামেরা।”

আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রবিবার (৪ জুন) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালামের সই করা গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ-সদস্য মো. আফছারুল আমীন ২ জুন ২০২৩ তারিখে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

ইসি’র নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয় অর্থাৎ গত ২ জুন থেকে পরবর্তী নব্বই দিন হচ্ছে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সময়।

মৃত্যুর আগ পর্যন্ত আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে তিনবারের এ সংসদ সদস্য সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২০ সালে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়লে তিনি দেশ-বিদেশে চিকিৎসা নেন।

এই বিভাগের সব খবর

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। আজ রোববার...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...

সর্বশেষ

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন...

খুলশীতে দেশীয় বন্দুক-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে...

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে এসে নিজেকে এই এলাকার সন্তান...

সিউএফবিডিএ’র নতুন কমিটি ঘোষণা

বিতর্ক চর্চা, ব্যবসায় জড়িত নানা সমস্যা, সমাধান ও নতুন...