সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। বাংলা প্রথমপত্রের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ড, ঢাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এতে বলা হয়, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এই বিভাগের সব খবর

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩২৭ রানের রেকর্ড সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নির্দোষ দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আকতার। তাঁর অভিযোগ, স্বামী...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার...

সর্বশেষ

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা...

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি)...