শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

১৯ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীতে অপহরণ ও ধর্ষণ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবদুল করিমকে ১৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এই তথ্য জানান। এর আগে বুধবার (৭ জুন) জেলার হাটহাজারী থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. আব্দুল করিম হাটহাজারী থানার ধলই এলাকার খাইরুল বশরের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। স্কুলে আসা-যাওয়ার পথে আবদুল করিম তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিয়েছিল। এতে রাজি না হওয়ায় ২০০৪ সালের ২৬ অক্টোবর স্কুলে যাওয়ার পথে পরিকল্পিতভাবে কয়েকজন সহযোগীকে নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলার পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় আসামি। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেন। আদালত বিচার কার্যক্রম চলাকালে আবদুল করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে এই আসামি পলাতক ছিল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, আসামি আব্দুল করিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার হাটহাজারী থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় আভিযান চালিয়ে ১৯ বছর পর করিমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য অঞ্চলসহ সারাদেশে বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক...

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকা পাবে ২৭ হাজার শিশু

জেলার বোয়ালখালীতে ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকাদানের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান...

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বার্থ...

সর্বশেষ

বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকা পাবে ২৭ হাজার শিশু

জেলার বোয়ালখালীতে ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকাদানের লক্ষ্যে...

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে পানিতে ডুবে সাফওয়ান (৪) নামের এক...

স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫...

‘এলেক্স’ ইমন হত্যা: ছয় আসামি ৪ দিনের রিমান্ডে

ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে...