সোমবার, ২ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক কালবেলা পত্রিকা,র সাংবাদিক জাহিদ হাসানের উপর ভূমি দস্যু কতৃক অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, সাবেক সভাপতি(ভাঃ প্রাঃ) ডা.অধীর বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী,সাংবাদিক টিপু সুলতান, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ,খোরশেদ আলম,শাহ আলম প্রমূখ।

এ সময় সাংবাদিক বক্তারা বলেন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলাকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। হামলাকারী ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। জাহিদ হাসানের উপর সন্ত্রাসী হামলার বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওযা হবে বলেও হুঁশিয়ারি  দেন বক্তারা।

উল্লেখ্য,গত ৪ জুন পেশাগত দায়িত্ব পালনের সময় পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমতলের অদুরে শেখ জাহেদ আবাসিক সড়কের নতুন মসজিদ এলাকায় সাংবাদিক জাহিদ হাসানের উপর অতর্কিত হামলা করে আলী আজগর ও খোরশেদ আলম মানু,র নেতৃত্বে।

এই বিভাগের সব খবর

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয়...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

সর্বশেষ

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...