শনিবার, ২৭ জুন ২০২৬

আনোয়ারায় ইন্সুরেন্স কর্মীকে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারায় চার তরুণ কর্তৃক ইন্সুরেন্স কর্মীকে গণধর্ষণ মামলার আসামি আরিফকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৭ আজ জানায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার এক নারী চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকুরি করতেন। চাকুরির সুবাধে তাকে পরিবার হতে দূরে আনোয়ারা এলাকায় বসবাস ও চলাচল করতে হতো। গত ২৪ মে এ নারী মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে রাত আনুমানিক পৌণে ১১ টার দিকে আনোয়ারা থানাা বারশত এলাকা থেকে একটি সিএনজি ট্যাক্সিতে ওঠেন। ট্যাক্সিচালক নঈম কিছুদূর যাওয়ার পর পথিমধ্যে আরিফ, ফরহাদ এবং রাজু নামে তিনজনকে তার গাড়িতে তোলে। চালক ও তার সহযোগী ৩ জন এ নারীকে একটি পরিত্যাক্ত বিল্ডিং-এ নিয়ে গিয়ে রাত আনুমানিক সাড়ে ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত গণধর্ষণ করে। পরে ধর্ষকরা এ নারীকে সিএনজিতে করে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে আনোয়ারা থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গণধর্ষণ মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-৭ ধর্ষকদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে জানতে পারে, মামলার আসামি আরিফ নগরীর আসকার দিঘির দক্ষিণ পাড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল গতকাল অভিযান চালিয়ে আসামি আরিফকে (২৫) গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...