শনিবার, ২৭ জুন ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে রাউজান পৌরসভায় পরিবেশ বান্ধব ময়লার ঝুঁড়ি বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান পৌরসভার উদ্যোগে বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ীদের মাঝে প্লাস্টিকের বিকল্প ব্যবহার স্বরূপ পরিবেশ বান্ধব বিশেষ ময়লার ঝুঁড়ি ও বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের ছাড়া বিতরণ করা হয়েছে।

এই উপলক্ষে ৫ জুন (সোমবার) বিকাল ৪ টায় পৌরসভার ফকিরহাটস্থ সিটি সেন্টার মার্কেট চত্বরে ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ফকিরহাট কাচামাল ও মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ এরশাদ, সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।

সভা শেষে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে এসব ঝুঁড়ি তুলে দেওয়া হয়। সভা শেষে দুই শতাধিক ব্যবসায়ীদের মাঝে এই বিশেষ ঝুঁড়ি ও গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য, পরিচ্ছন্ন রাউজান পৌরসভা গঠনের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে পৌরসভার বিভিন্ন হাটবাজারে, বসত-বাড়িতে ধাপে ধাপে ৫০ হাজার পরিবেশ বান্ধব পাটের ঝুঁড়ি বিতরণ করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...