বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

নৌবাহিনীতে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩ কার্যক্রমের উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

- Advertisement -
Single page 1st Paragraph

 ৫ জুন দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩’ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হচ্ছে।

এ উপলক্ষ্যে আজ সোমবার (৫জুন) নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা ঘাঁটিতে সাবমেরিন ফ্লিট হেডকোয়ার্টার্সের সম্মুখে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

পরে বৃক্ষরোপণ কর্মসূচীর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার, উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন একইসাথে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও কাপ্তাইসহ সকল নৌ ঘাঁটিতে একযোগে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনের পর নৌবাহিনী প্রধান বর্তমান সরকার গৃহীত কার্যক্রমসমূহ যথাযথভাবে বাস্তবায়নে সর্বস্তরের নৌসদস্যদের এগিয়ে আসার আহবান জানান।

এছাড়াও তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন। উক্ত কর্মসূচী পালনের অংশ হিসেবে মাসব্যাপী বিভিন্ন নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাসমূহে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করবে বাংলাদেশ নৌবাহিনী।

এই বিভাগের সব খবর

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট...

সর্বশেষ

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ...

বোয়ালখালীতে গণভোট প্রদান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রচারণা সভা

জেলার বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট...

নিয়োগে অনিয়ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে...

বাঁশখালীতে ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা...