বুধবার, ৮ জুলাই ২০২৬

উত্তর পতেঙ্গায় নিরিবিলি আবসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ সহ দেহ ব্যবসা বন্ধ করতে হবে: এলাকাবাসী

বন্দর নগরী চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডের হোছেন আহমদ পাড়ার জিইএম কোম্পানীর স্টাফ কোয়ার্টারের পশ্চিমে বিএন উল্কা গেইটের উত্তর পাশে অবস্থিত ‘নিরিবিলি’ আবাসিক হোটেলে দীর্ঘদিন যাবত চলমান অনৈতিক ও অসামাজিক কার্যকলাপসহ পতিতাবৃত্তি বন্ধের দাবী জানিয়েছেন এলাকাবাবাসী।একই সাথে অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদকারী স্হানীয় এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করারও প্রতিবাদ জানান তারা।
শনিবার (৩ জুন) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান। এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নারী নেত্রী সুলতানা রাজিয়া রুবি। তিনি লিখিত বক্তব্যে বলেন নিরিবিলি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ সহ পতিতাবৃত্তি চলে আসছিল। তাই এ বোড়িংটি বন্ধের জন্য স্হানীয় এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ফলে এ ঘটনাকে ঘিরে স্হানীয় নিরহ মানুষকে জড়িয়ে মিথ্যা মামলা করেন অনৈতিক কাজের হোতা বোডিং মালিক ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার বাসিন্দা বর্তমানে চট্টগ্রামে বসবাস রত জনৈক মোহাম্মদ দুলাল। সংবাদ সম্মেলনে নারী নেত্রী সুতানা রাজিয়া বলেন গত গত ১৯ মে শুক্রবার ‘নিরিবিলি’ হোটেলের অনৈতিক ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করার জন্য ৭০/৮০ জন মুসল্লী এই হোটেল পরিচালক মোহাম্মদ দুলালের কাছে প্রতিবাদ জানাতে গেলে তিনি কতিপয় ভাড়াটিয়া গুন্ডা লেলিয়ে মুসল্লীদের উপর আক্রমণ করে এবং ভাড়াটিয়া গুণ্ডা দিয়ে তাঁর নিজ হোটেলে ভাংচুর করে পতেঙ্গা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন দেহ ব্যবসার মত অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধ পতেঙ্গাবাসী এখন সোচ্চার হয়েছে। প্রতিবাদীরা ‘নিরিবিলি’ হোটেল বন্ধ ও মিথ্যা মামলা ( জিআর মামলা নং-৮৫২৩ ) প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী শাহাদাত হাসান। এসময় উপস্থিত ছিলেন হাজী নুরুল আবছার, হাজীর নুর আহমদ, আবদুল হাই, হাজী শামসুদ্দীন, হাজী ইউছুফ কোম্পানী, নাসিরুল আলম, সুলতান আহমদ, জাফর আহমদ, মোহাম্মদ ইদ্রিছ, নিজামুল হক, সাদেকুর রহমান, নুরুল আবছার খোকন, ওয়াহেদ হাছান, মোহাম্মদ ইকবাল, ইছমাইল আজিজ, আফরোজা খানম, নজরুল ইসলাম মিন্টু, মেহেরাজ তৌসিফ, ছাবের আহমদ, মিজানুর রহমান সাহেদ, সাজ্জাদ হোসেন, নাছির আহমদ, মোহাম্মদ হোসেন সুমন, আবদুল কুদ্দুছ মাখন, জোবায়ের বাশার, পান্না আকতার, রত্না আকতার, ইলিয়াছ, বাপ্পী, আলফাজ, প্রিন্স কামাল, মো. রিফাতসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরিবিলি হোটেলে পতিতাবৃত্তি বন্ধ সহ হোটেলটি স্হায়ী বন্ধের দাবীতে হোছেন আহমদ পাড়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গত ২৬ মে শুক্রবার জুমার দিন সর্বস্তরের মুসল্লীদের এক প্রতিবাদী ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...