বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, হোটেল ম্যানেজার আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার শুলকবহন এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে মো. ওয়াসিম (৩০) নামে এক হোটেল ম্যানেজারকে পিটুনি দিয়েছে ওই ছাত্রীর ভাইসহ স্থানীয়রা।

শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে শুলকবহর আবদুল হামিদ সড়ক এলাকার বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পরে ছাত্রীর বাবা হোটেল ম্যানেজারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শুলকবহর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মেয়েটি তার বাবার দোকানে ভাইয়ের জন্য দুপুরের খাবার নিয়ে যায়। সেখান থেকে বাসায় ফেরার পথে বিসমিল্লাহ হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম তাকে হোটেলে ঢুকিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এসময় হোটেলটিতে কোনো গ্রাহক ছিলেন না। মেয়েটিকে হোটেলে ঢোকানোর সময় বিষয়টি দেখেন স্থানীয় এক পথচারী। তিনি বিষয়টি মেয়েটির ভাইকে জানালে আরও কয়েকজন গিয়ে ম্যানেজারকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

এই বিভাগের সব খবর

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট...

সর্বশেষ

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ...

বোয়ালখালীতে গণভোট প্রদান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রচারণা সভা

জেলার বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট...

নিয়োগে অনিয়ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে...

বাঁশখালীতে ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা...