বুধবার, ৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই থেকে আসা মোহাম্মদ হোসাইন নামে এক যাত্রীর কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ জুন) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুন্যাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁঞা এই রায় দেন। মোহাম্মদ হোসাইন (৩৮), আনোয়ার উপজেলার গহিরা দোবাশীরহাট এলাকার আহমদুর রহমানের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, নয় বছর আগের স্বর্ণ চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোহাম্মদ হোসাইনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। আদালতে ৮ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৪ সালের ৩০ অক্টোবর সকালে দুবাই থেকে একটি ফ্লাইট চট্টগ্রামে আসেন মোহাম্মদ হোসাইন। বিমানবন্দর ছাড়ার আগে তাঁর কাছে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য নেই বলে ঘোষণা দেন।
ইমিগ্রেশন সম্পন্নের পর ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রীণ চ্যানেল অতিক্রম করে চলে যাওয়া সময় দেহ তল্লাশি করে দুইটি কাপড়ের বেলটের ভিতর থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করেন। এসব বারের ওজন ৯ কেজি ৫৬৪ গ্রাম। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। ২০১৫ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। একই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

 

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...