শনিবার, ২৭ জুন ২০২৬

রাউজানে খালে গোসল করতে নেমে নিখোঁজের ৭ ঘন্টা পর লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদীর শাখা খালে গোসল করতে নেমে নিখোঁজের ৭ ঘন্টা পরে মো. আব্দুর রহিম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
৩১ মে (বুধবার) সোয়া ৬টায় নিখোঁজস্থলের ১শত মিটারের মধ্যে তার মরদেহ উদ্ধার হয়। নিহত আব্দুর রহিম বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ আবু জাফর চেয়ারম্যান বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। পরিবার ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, ৩১ মে (বুধবার) বেলা সাড়ে ১১ টার দিকে মো. আব্দুর রহিম শরীরে ১০২° জ্বর নিয়ে বাড়ির দক্ষিণ পাশে খালে জোয়ারের সময় গোসল করতে নেমে প্রথম ডুব দিয়ে উঠে দ্বিতীয় ডুব দেওয়ার পর অনেকক্ষণ ধরে না উঠায় খোঁজ করতে থাকেন পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা। পরে ফায়ার সার্ভিসকে খরব দিলে প্রথমে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদীতে নেমে তল্লাশি করেন পরবর্তীতে ২ টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে পাঁচটা পর্যন্ত খালে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।
সন্ধ্যা সোয়া ছয়টায় ঘটনাস্থলের ১শত মিটার উত্তরে স্থানীয় মৎস্যজীবী মোবারক চিৎকার দিয়ে উঠেন লাশ পাওয়া গেছে। তখন অন্যান্য মৎস্যজীবীসহ স্থানীয়রা খাল হতে তার লাশ উদ্ধার করেন এইসময় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীরাও অংশ নেন। নিহত যুবক ৮ ভাই ৫ বোনের মধ্যে সবার ছোট এবং অবিবাহিত। মরদেহ উদ্ধারকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজম রাশেদ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার, ইউপি সদস্য শ্যামল বড়ুয়া সেন্টু, উদয় দত্ত অর্ক, মো. ইয়াসিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া বলেন, আমি সকালে একটি মামলার সাক্ষী দিতে চট্টগ্রাম আদালত ছিলাম। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সফল কৃষক নেজাম উদ্দিন আমাকে ফোন করে ঘটনার কথা জানালে আমি ফায়ার সার্ভিসকে খবর দিয়। তার প্রায় একটানা ৬ঘন্টা উদ্ধার তৎপরতা চালান। আমি সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ খবর নিতে থাকি। সোয়া ৬টার দিকে ভাটার সময় খালে নৌকা নিয়ে মাছ শিকার করতে থাকা কয়েকজন জেলে লাশটি দেখতে পায়। স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের লোকজন লাশটা উদ্ধার করে ঘরে নিয়ে আসেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার টিটু কুমার বসাক বলেন, আমরা ১২:২০ টায় সংবাদ পেয়ে পৌনে ২ টার দিকে তিন ডুবুরি জাহিদ, রাজীব ও আনিসুলসহ পাঁচ জনের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা পরিচালনা শুরু করি। তারপূর্বে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করেন। আমরা টানা ৬ঘন্টা প্রায় দুই কিলোমিটার পর্যন্ত উদ্ধার তৎপরতা পরিচালনা করি। সোয়া ৬টার দিকে জেলেরা খালে ডুবন্ত অবস্থায় লাশটি দেখতে পেলে আমরা উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...