শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কেনিয়াকে উড়িয়ে দিল বাংলার মেয়েরা

- Advertisement -
Single page 1st Paragraph

কমনওয়েলথ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (১৯ জানুয়ারি) কেনিয়াকে ৮১ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার কিনরারা ওভাল গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেনিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা করে ১২৫ রান। টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন রিতু মনি। এছাড়া সালমা খাতুন এবং মুরশিদা খাতুন করেন যথাক্রমে ৩৩ ও ২৬ রান।

মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে কেনিয়ার মেয়েরা গুড়িয়ে যায় মাত্র ১২.৫ ওভারেই। ১২৫ রান তাড়ায় করতে পারে কেবল ৪৫ রান। তাদের পক্ষে সর্বোচ্চ ইনিংস কেবল শ্যারন জুমার। সে খেলেন ২০ বলে ২৪ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন এবং সানজিদা আক্তার মেঘলা। এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের টাইগ্রেসরা। মালয়েশিয়ার নারীদের দেওয়া ৫০ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়েই তুলে নেয় জ্যোতি-রুমানারা।

আগামী ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এবার আরও একটি নতুন মিশনের সামনে বাংলাদেশ দল। প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। এ বছর ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বার্মিংহ্যামে চলবে গেমসের মূল পর্ব। এর আগে মালয়েশিয়ায় শুরু হয়েছে বাছাইপর্বের লড়াই।

বার্মিংহাম যেতে মিশন মালয়েশিয়া জয়ের পথে বাংলাদেশ। বাছাইয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া ছাড়াও আছে কেনিয়া, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। এদের মধ্যে সবার উপরে যে থাকবে সেই সুযোগ পাবে মূল পর্বে অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলার। ২০২১ সালে দাপুটে পারফর্ম করা টাইগ্রেসরা এবার কমনওয়েলথের বাছাইয়েও সে ধারাবাহিকতা ধরে রেখেছে। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে এবার দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে তাণ্ডব ছড়ানো পেসার জাহানারা। সে শূন্যতা পূরণে সামনে থেকে ভূমিকা রাখতে চান জ্যোতিরা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...