শনিবার, ২৭ জুন ২০২৬

পাঁচ বছরের সাজা এড়াতে ৩৯ বছর পলাতক; অবশেষে পুলিশের জালে আটক”

- Advertisement -
Single page 1st Paragraph

 পাঁচ বছরের সাজা এড়াতে ৩৯ বছর পলাতক ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলার মো. এসকান্দর (৬০) নামের এক ব্যক্তি। অবশেষে গত ৩০ মে (মঙ্গলবার) রাত আটটায় রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযানে আটক হন এই দন্ডপ্রাপ্ত ব্যক্তি। তিনি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস শুক্কুর খানের ছেলে।

৩১ মে (বুধবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন। রাউজান থানা সূত্রে জানা যায়, গত ১৯৮৪ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে তৎসময়ের ২১ বছরের টগবগে যুবক মো. এস্কান্দর তার পিতা ও বোনের সাথে তর্কে জড়ানোর জেরে একই এলাকার আবুল হোসেন প্রকাশ বোচাইয়াকে ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখমের পাশাপাশি কান কেটে ফেলে। ঘটনার পরপরই তিনি ঘটনায় ব্যবহৃত রক্তাক্ত কিরিচ নিয়ে থানায় হাজির হয়ে অপরাধ স্বীকার করেন।

এই ঘটনার আবুল হোসেনের পরিবার মামলা দায়ের করলে ঐ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে পরের দিন ১২ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছিলেন। এর কিছুদিন পর আসামী মো. এস্কান্দর জামিন পেয়ে পালিয়ে যান। পরবর্তীতে মামলায় রায়ে বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। মামলার রায় দন্ডিত হলেও আসামী এস্কান্দর ছিলেন পলাতক। অবশেষে গত ৩০ মে (মঙ্গলবার) রাত ৮ টার দিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল হারুনের পরিকল্পনায় এস.আই শাহাদাত হোসেনের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকষ পুলিশি টিম রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...