বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হাইকোর্ট পর্যাবেক্ষণ

রাজনীতি টাকা উপার্জনের মাধ্যম হতে পারে না

- Advertisement -
Single page 1st Paragraph

রাজনীতিবিদেরা ভক্ষক নন, রক্ষক হবেন এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সাজা বহাল রাখার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ।

আদালত বলেন, দুর্নীতি সমস্ত লিঙ্গ, বয়স ও বর্ণের মানুষকে প্রভাবিত করে। এটি দরিদ্র ও দুর্বল গোষ্ঠীকে সবচেয়ে বেশি আঘাত করে। দেশের জনগণ বিশেষ করে দায়িত্বশীল স্টেকহোল্ডারদের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে, তাঁরা কেবল দুর্নীতির শিকারই নন, এর বিরুদ্ধে সংগ্রামের মূল খেলোয়াড়ও।
আদালত বলেন, রাজনীতিবিদেরা জনগণ ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার লক্ষ্যে রাজনীতিতে জড়িত হন। এটি জনগণ ও দেশের কল্যাণের জন্য একধরনের মহান ত্যাগ ও নিষ্ঠার কাজ। রাজনীতি টাকা উপার্জনের কোনো মাধ্যম হতে পারে না। বৈধ ব্যবসা এবং অন্যান্য পেশার আশ্রয় নিয়ে অর্থ ও সম্পত্তি অর্জনের অনেক উপায় রয়েছে।
শিশুদের প্রসঙ্গ উল্লেখ করে রায়ে বলা হয়, ‘শিশুরা সতেজভাবে সত্যবাদী হয়, যতক্ষণ না আমরা তাঁদের অন্যরকম হতে সাহায্য করি। ছেলেবেলা এবং বাল্যকাল থেকেই শিশুদের সততা ও অসততার মধ্যে পার্থক্য করতে শেখানো উচিত। খারাপ লোকেরা সমালোচকদের চুপ করতে এবং চুরি করা সম্পদ লুকানোর জন্য একে অপরকে সাহায্য করে।’

আদালত আরও বলেন, ‘বিশ্ব ও বাংলাদেশের পরিবর্তনের অপেক্ষায় নাগরিকেরা বসে থাকতে পারে না, আমাদের প্রত্যেককে সেই পরিবর্তনে অংশ হতে হবে। বাংলাদেশিদের জন্য বাংলাদেশি ছাড়া কেউ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এর বিরুদ্ধে লড়াই করার জন্য ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। একটি বৈশ্বিক আন্দোলন হিসেবে আমাদের লক্ষ্য হলো বিশ্বে এবং বাংলাদেশে দুর্নীতির অবসান ঘটানো, তা যেখানেই হোক বা যে রূপেই হোক না কেন। আমরা জানি যে সফল হওয়ার একমাত্র উপায় হলো নাগরিকদের জড়িত করা।’

এই বিভাগের সব খবর

সারা দেশে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে গণনা চলছে। সকাল সাড়ে...

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও...

প্রতীক নিয়ে তর্ক, চট্টগ্রামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন একটি ভোটকেন্দ্র এলাকায় প্রতীক নিয়ে তর্কের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের...

সর্বশেষ

সারা দেশে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ...

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের...

প্রতীক নিয়ে তর্ক, চট্টগ্রামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন একটি ভোটকেন্দ্র এলাকায় প্রতীক নিয়ে...

নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’: বিএনপি

দেশে ‘অবাধ ও সুষ্ঠু’ ভোট হচ্ছে এবং নির্বাচনে ধানের...

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও...

চন্দনাইশে ভোট দিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা...