মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকার অপর্যাপ্ত ও লজ্জাজনক:জাতিসংঘ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতিসংঘের এক কর্মকর্তা সোমবার বলেছেন,শুধু বাংলাদেশের ওপর ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর বোঝা চাপিয়ে দেয়া উচিত নয়।যখন জাতিসংঘের সংস্থাগুলোই তাদের খাদ্য সংস্থান করতে চ্যালেঞ্জের সম্মুখীন। জাতিসংঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক অলিভিয়ার ডি শ্যুটার বাংলাদেশে ১২ দিনের সফর শেষে এই বিবৃতি দেন।

সফরকালে তিনি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন।তিনি বলেন শরণার্থীদের সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া ‘অত্যন্ত অপর্যাপ্ত’।

এক বছরে তাদের সাহায্যের জন্য ৮৭৬ মিলিয়ন ডলার প্রয়োজন কিন্তু এর মাত্র ১৭ শতাংশ এ নাগাদ অঙ্গীকার করা হয়েছে।ঢাকায় এক সংবাদ সন্মেলনে তিনি বলেন এটা ‘লজ্জাজনক’। তিনি বলেন, জন প্রতি শরণার্থীকে বিশ্ব খাদ্য কর্মসূচী মাসে যে খাবারের ভাউচার দেয়, তা মে মাসে ১২ ডলার থেকে ১০ ডলারে নেমে এসেছে। জুনের ১ তারিখে এটি ৮ ডলারে নেমে যাবে।এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ বর্তমানে পরীক্ষামূলকভাবে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সাথে কাজ করছে।

জাতিসংঘ প্রতিনিধি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,তিনি কোনো শরণার্থীকে মিয়ানমারে যেতে জোর করবেন না।এটা নিঃসন্দেহে তাঁর উদারতা।তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা ইস্যুতে আরও বেশি আন্তরিক হবার আহবান জানান। সূত্র:-এপি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...