বুধবার, ৮ জুলাই ২০২৬

১৪ কেজি হাতির দাঁত ও হরিণের চামড়াসহ ১ ব্যক্তি আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় ১৪ কেজি হাতির দাঁতসহ আব্দুল মালেক (৬৮) নামে একব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার কাছ থেকে একটি হরিণের চামড়াও জব্দ করা হয়। আটক আব্দুল মালেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এলাকার বাসিন্দা।
শনিবার (২৭ মে) র‌্যাব জানায়, আব্দুল মালেক ১৯৭৬ সালে বাবার সঙ্গে মৌলভীবাজার থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি এলাকায় হাতি দেখভাল করার জন্য আসেন। তার বাবার কয়েকটি হাতি ছিল। ১৯৯৮ সালে বাবা মারা যাওয়ার পর হাতির ব্যবসা দেখভাল করার জন্য ছয় বছর যাবত বাঘাইছড়ি থানার মারিশ্যা এলাকায় ছিলেন। তিনি একজন লাইসেন্সধারী হাতির পালক। ২০১০ সালের পর তিনি পুনরায় লাইসেন্স নবায়ন করেন। তবে স্থায়ীভাবে তখন বাঘাইছড়ি থাকতেন না। দু’চারদিন থেকে আবার মৌলভীবাজার চলে যেতেন। তার বৈধভাবে মোট ছোট-বড় ১২টি হাতি রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, তার আরও ২৫টি রেজিস্ট্রেশনবিহীন হাতি রয়েছে। এগুলো দিয়ে তিনি বিয়ে বাড়িতে ভাড়াসহ পাহাড়ি এলাকায় গাছ টানার কাজ করেন। পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন।
চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপনে হাতির দাঁত ও হরিণের চামড়া মজুতের খবর পেয়ে শুক্রবার বিকেলে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪ কেজি হাতির দাঁত ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার হওয়া মালামালের বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ টাকা। উদ্ধার মালামাল এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...