বুধবার, ১৫ জুলাই ২০২৬

চার দেশের রাষ্ট্রদূতের জন্য শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা বহাল: স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূতরা বাইরে চলাফেরায় শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা বহাল থাকছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার গণমাধ্যমে তিনি এ কথা জানান। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরব।

মন্ত্রী বলেন, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের বাইরে চলাফেরায় পুলিশের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার নিয়ে নানা আলোচনা চলছে। এরমধ্যে শর্তসাপেক্ষে পুলিশের নেতৃত্বে রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা বহাল থাকছে। দূতাবাসগুলোর চাহিদা সাপেক্ষে এ সুবিধা বহাল থাকছে।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘২০১৩ সালে আগুন সন্ত্রাসের প্রেক্ষিতে কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষনিক এসকর্ট সুবিধা দেওয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেওয়া হয়েছিল।’

তবে রাষ্ট্রদূতরা চাইলে আবারও এসকর্ট সুবিধা ফিরে পাবেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা দেওয়ার জন্য আমাদের আনসার গার্ড রেজিমেন্ট (এজিবি) সদস্যরা প্রস্তুত রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদেরকে এসকর্ট সুবিধা দেওয়া হবে।’

১৪ মে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। ওইদিন সকাল ছয়টার দিকে পুলিশের তরফে মার্কিন দূতাবাসকে জানানো হয়, আজ থেকে রাষ্ট্রদূত পুলিশের এসকর্ট সুবিধা পাবেন না। অন্যান্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের চোখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের দিকে। এই মাঠেই বুধবার বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে লিওনেল মেসির...

সর্বশেষ

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম...

বন্যার্তদের পাশে বিজিএমইএ’র মানবিক সহায়তা অব্যাহত

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...