রবিবার, ২১ জুন ২০২৬

হঠাৎ অবসরের ঘোষণা সাফজয়ী স্বপ্নার

- Advertisement -
Single page 1st Paragraph

বয়স হয়েছে মাত্র ২২ বছর। অথচ এত অল্প বয়সেই জাতীয় দল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের অন্যতম সেরা তারকা সিরাত জাহান স্বপ্না। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী এই ফুটবলার।

অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে ফেসবুকে স্বপ্না লেখেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি।’

স্বপ্না আরও লেখেন, ‘খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’

তবে তিনি বলেছেন, ‘আমি বৃহস্পতিবার (২৫ মে) ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে এসেছি। আমি যার ফিরব না সেটা আমার কোচরা বুঝতে পেরেছেন।’

আপনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আছেন ফর্মের তুঙ্গে। এ সময় ফুটবল ছাড়ার ঘোষণা কেন? জবাবে স্বপ্না বলেন, ‘গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে আর কি হবে? আমি আসলে এর বেশি কিছু বলতে চাই না। আমি যদি না খেলতাম, সবাই আমাকে দলে না দেখতো তাহলে জানতে চাইতেন আমি কোথায়? যে কারণে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছি- আমি আর ফুটবল খেলছি না। অনেক তো খেললাম।’

স্বপ্না গত বছর নেপালে সাফজয়ী দলের সদস্য। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে বিশ্বজুড়ে উৎপাদন ও শিল্প খাতে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। আমাদের...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

সর্বশেষ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...