রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক ছাত্রদল কর্মীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

নরসিংদীতে জেলা ছাত্রদলের আভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ আশরাফুল ইসলামও (২০) মারা গেছেন।
’শুক্রবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গুলিবিদ্ধ সাদেকুর রহমান (৩২) মারা যান।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আশরাফুলকে উদ্ধার করে নিয়ে আসা আকাশ বলেন, গতকাল নরসিংদী জেলা ছাত্রদলের বঞ্চিত নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের সময় সংঘর্ষে আশরাফুল ও সাদেকুর রহমান সাদেক গুলিবিদ্ধ হয়। গতকাল সাদেকুর রহমান সাদেক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আজ চিকিৎসাধীন অবস্থায় ২০২ নম্বর ওয়ার্ডের দুই নাম্বার বেডে মারা যায় আশরাফুল।

সে আরও জানায়, নিহত সাদেকুর রহমান সাদেকের মাথায় ও পিঠে গুলি লেগেছিল এবং আশরাফুলের পেটে গুলি লাগে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নরসিংদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার সাথে সাথেই চিকিৎসক সাদেকুর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করেন। এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল নামে আরো এক যুবকের মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...