বুধবার, ১৫ জুলাই ২০২৬

নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে : জাহাঙ্গীর আলম

- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা জিতেছে ব্যক্তি হেরেছে বলে মন্তব্য করেছেন বেসরকারিভাবে নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমি কখনও আওয়ামী লীগের বিরুদ্ধে যাইনি, যাব না। আমি নৌকার বিরুদ্ধে যাইনি, যাব না। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার শ্রদ্ধাবোধ ও ভালোবাসা যেমন ছিলো তেমনি আছে। আমরা ব্যক্তির বিরুদ্ধে লড়েছি। গাজীপুর সিটি নির্বাচনে মায়েদের জয় হয়েছে। মা সবাইকে নিয়ে কাজ করতে চান।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুরের ছয়দানার নিজ বাড়ির সামনে নির্বাচিত মেয়র প্রার্থীর পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই সিটির সবাই আমার বাবা-মা, ভাই-বোন। তারা বের হয়ে এসেছেন আমার মাকে ভোট দিতে। এই জয়ের জন্য আল্লাহ্‌র পর আমি সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় সব নগরবাসীর। এই নির্বাচন আমার বাঁচা-মরার নির্বাচন ছিলো। আমার মা আমাকে বলেছিলেন এই শহরের ওপর অত্যাচার হচ্ছে। তোমার ওপর অত্যাচার হয়েছে। আমি মা হিসেবে বসে থাকতে পারব না। আমি নির্বাচন করতে চাই।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। টেবিল ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন ২৩৮৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২২২৭৩৭ ভোট। ৪৮০ কেন্দ্রের ফলাফলে ১৬১৯৭ ভোট বেশি পেয়ে জায়েদা খাতুন জয়লাভ করেন।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে রির্টানিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

এই বিভাগের সব খবর

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের চোখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের দিকে। এই মাঠেই বুধবার বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে লিওনেল মেসির...

সর্বশেষ

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম...

বন্যার্তদের পাশে বিজিএমইএ’র মানবিক সহায়তা অব্যাহত

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...