রাজধানীর বনানীতে নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন একজন পুলিশ সদস্য। তার নাম মোহাম্মদ রনি।
বৃহস্পতিবার সকাল সাতটার কিছু সময় আগে বনানী চেকপোস্টের ওয়াশরুমে এ ঘটনা ঘটে।
বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল রনি। ভোর ৬টা ৫০ মিনিটের দিকের এ ঘটনা ঘটে।
ওসি বলেন, ‘গত বুধবার রাত থেকে বনানী ১১ নম্বরের চেকপোস্টে তার রাত্রিকালীন ডিউটি ছিল। এরইমধ্যে ওয়াশরুমে গিয়ে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে নিজেই গুলি করেছেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

