রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

১০ বছ‌র পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসা‌মি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

গাইবান্ধায় মাদকসহ ২০১৩ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তা‌রের পর ১২ মাস জেল খেটে জামিনে বের হয়ে পা‌লি‌য়ে বি‌ভিন্ন স্থা‌নে আত্মগোপনে থাকেন মাদক ব্যবসায়ী মো. মাহিদুল ইসলাম ওরফে সাগর (৩০)। ওই মামলার রা‌য়ে তা‌কে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।
দীর্ঘ ১০ বছর পর বুধবার (২৪ মে) রাতে রাজধানীর মুগদা থানা এলাকা থেকে আসা‌মি মা‌হিদুল‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব-২।

বৃহস্পতিবার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, ব‌্যাটা‌লিয়‌নের একটি দল রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মা‌হিদুল‌কে গ্রেপ্তার ক‌রে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য মা‌হিদুল দেশের বিভিন্ন স্থানে কখনো দিন মজুর, ভ্যান চালক এবং অটোরিকশা চালাতেন। এই কাজের আড়ালে মাদক পরিবহন এবং সেবীদের কাছে মাদক বিক্রি করতেন।

সর্বশেষ মুগদা এলাকায় নিজের নাম পরিবর্তন করে সাগর নামে রিকশা চালাতেন এবং ওই এলাকায় থাক‌তেন। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তার সহযোগী মাদক ব্যবসায়ীদের ‌গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে।

গ্রেপ্তার মাহিদুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...