বুধবার, ৮ জুলাই ২০২৬

ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরে ভারী বর্ষণে পানি জমে গেছে অনেক নিম্ন এলাকায়। পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে দুর্ভোগ।

বুধবার (২৪ মে) সকাল থেকেই কখনো থেমে, কখনো ভারী বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়। চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চট্টগ্রামসহ দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আরও দুইদিন থাকতে পারে। বিকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে।

পতেঙ্গার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, বর্তমান মৌসুমে এমন বৃষ্টি হয়ে থাকে। এ পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি তেমন হচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, বৃষ্টি শুরুর পর আধা ঘণ্টার মধ্যেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। দুপুরে বৃষ্টি থামার প্রায় দেড় ঘণ্টা পরও নামেনি পানি। কোথাও হাঁটুপানি, কোথাও গোড়ালি পর্যন্ত জমে যায়।

নগরের চকবাজার, ষোলশহর, ২ নম্বর গেট, শুলকবহর, কাপাসগোলা, কাতালগঞ্জ, ডিসি রোড, পাঠানটুলী, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন নিম্ন এলাকায় পানি জমে যায়। এতে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। কাপাসগোলা এলাকার বাসিন্দা আনিসুল ইসলাম বলেন, আমাদের এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। দেড় থেকে দুই ঘণ্টা লাগে এ পানি নামতে। এ দুর্ভোগ গত অন্তত দুই দশক ধরে। প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে সিডিএ দুটি, পানি উন্নয়ন বোর্ড একটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এক সঙ্গে চারটি প্রকল্প চলমান থাকলেও জলাবদ্ধতা নিরসন হচ্ছে নাG

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...