শনিবার, ২৭ জুন ২০২৬

রাউজানে ভূমিসেবা সপ্তাহে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

 চট্টগ্রামের রাউজানে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিভিন্ন পেশার প্রতিনিধি নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে (বুধবার) সকাল ১০ টায় রাউজান উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।
সভায় উপজেলার ১৮১টি প্রাথমিক বিদ্যালয় ও ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন। সভা শেষ অংশীজন হিসেবে শিক্ষক প্রতিনিধিদের ই-নামজারি আবেদন প্রক্রিয়া ও অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ইউজার আইডি খোলার পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...