মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

করোনার চেয়েও মারাত্মক মহামারি আসছে :বিশ্ব স্বাস্থ্য সংস্থা

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বকে এমন একটি ভাইরাসের জন্য প্রস্তুত করতে হবে যা করোনার চেয়েও মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, করোনার চেয়েও মারাত্মক মহামারি আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে যে কোভিড-১৯ বা করোনা নিয়ে আর তেমন কোনো শঙ্কা নেই। এ মহামারির ক্ষেত্রে তারা যে জরুরি সতর্কতা জারি করেছিল তা সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এ ভয়াবহ রোগটিতে মাত্র কয়েক বছরে দুই কোটি মানুষ মারা গেছেন, তবুও এখন এ মহামারিকে নিয়ে তেমন কোনো শঙ্কা নেই।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, আসন্ন মহামারিগুলো করোনার চেয়েও ‘মারাত্মক’ হতে পারে। করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থার অবসান হলেও এর হুমকি শেষ হয়নি। এর নতুন ভ্যারিয়েন্টের হুমকি রয়ে গেছে, যা রোগ এবং মৃত্যুর নতুন উত্থান ঘটাতে পারে।

৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে প্রতিবেদন পেশ করার সময় ডব্লিউএইচও-এর প্রধান এসব কথা বলেন।

তিনি পরামর্শ দেন যে পরবর্তী সময়ে কোনো মহামারি আঘাত হানলে আমাদের অবশ্যই কোনো সার্বিক সিদ্ধান্তমূলক কার্যক্রম হাতে নিতে হবে। এরপর সম্মিলিত ও ন্যায়সঙ্গত উপায়ে সেটিকে প্রতিরোধ করতে প্রস্তুত থাকতে হবে।

তেদ্রোস বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অধীনে স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়গুলোতে করোনার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। এই প্রভাব ২০৩০ সাল পর্যন্ত থাকবে। সূত্র : ইন্ডিয়া টুডে

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...