বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

গ্রন্থপাঠ কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

- Advertisement -
Single page 1st Paragraph

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম বিভাগের আওতায় গত ২২ মে সোমবার এনায়েতবাজারাস্থ মহিলা কলেজ, চট্টগ্রামের শিক্ষার্থীদের পাঠ উত্তর মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল্যায়ন পরীক্ষায় মেধাতালিকায় অবস্থানকারী ১ম থেকে ৩য় স্থান অর্জনকারী চার জনকে নগদ অর্থ ও গ্রন্থ উপহার এবং মেধা তালিকায় থাকা আরো ১৬ জনকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়। প্রথম স্থান অধিকার করেন ভূমিকা সেন। যৌথভাবে ২য় স্থান অর্জন করে মোহনা তানজিম মুন্নী ও নিঝুম মনিকা দে এবং ৩য় স্থান অর্জন করে সানজিদা জাহান। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার।

স্বাগত বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সোহানা শরমিন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন, কলেজ গভর্নিং বডির সদস্য রাশেদ মনোয়ার ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক তাসকিয়াতুন নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী একটি কার্যক্রম। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রমটি বাস্তবায়িত হওয়া উচিত বলে আমি মনে করি। এই উদ্যোগের জন্য আমি জাতীয় গ্রন্থকেন্দ্রকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, গ্রন্থ-পাঠ কার্যক্রমের অংশ হিসেবে গত ২০ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২১ মে এক ঘন্টাব্যাপী শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয়। মূল্যায়ন পরীক্ষায় মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রসঙ্গত, বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে দেশের ৪টি বিভাগে পরীক্ষামূলক এই গ্রন্থপাঠ কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...