বুধবার, ৮ জুলাই ২০২৬

চট্টগ্রামের হজযাত্রীদের জন্য পিএইচপির স্ন্যাকস উপহার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হজযাত্রীর উপহার হিসেবে স্ন্যাকস বক্স (খাবার) দিচ্ছে সমাজসেবার জন্য সুপরিচিত, দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলি।
মঙ্গলবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনায় যাওয়া প্রথম ফ্লাইটের ৪১৯ জন হজযাত্রীকে এই খাবার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ ও পিএইচপি ফ্যামিলির ডিজিএম ইনতেখাব আলম মান্না প্রমুখ।

সমাজসেবায় একুশে পদক পাওয়া সুফি মোহাম্মদ মিজানুর রহমান প্রতিষ্ঠিত পিএইচপি ফ্যামিলির সেবামূলক এই কাজের ভূয়সী প্রশংসা করেন হজযাত্রীরা।
এ সময় পিএইচপি ফ্যামিলির ডিজিএম ইনতেখাব আলম মান্না বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। ওনাদের সেবা করতে পেরে আমরা খুশি।

পিএইচপি ফ্যামিলি জানিয়েছে, চট্টগ্রাম থেকে হজের শেষ ফ্লাইট পর্যন্ত তাদের এই খাবার বিতরণ কার্যক্রম চলবে। এই সময়ে ১০ হাজারের বেশি হজযাত্রী পাবেন পিএইচপির উপহার।

এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।

প্রসঙ্গত, দেশের অর্থনীতিতে অবদান রাখা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সফল ও অনুকরণীয় ব্যবসায়ী সুফি মিজানুর রহমানের হাতে গড়ে পিএইচপি ফ্যামিলি। বাণিজ্যিক নগরী চট্টগ্রাম থেকে বিস্তৃত হয়েছে পিএইচপির বিভিন্ন ব্যবসা। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সমাজসেবা আর শিক্ষায় অবদান রেখে আসছে পিএইচপি ফ্যামিলি। দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে তা মোকাবেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে নানাভাবে ব্যাপক সহযোগিতা দিয়ে নতুন করে আলোচনায় আসে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপ।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...