মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আমেরিকায় তথ্য পাচারের দায়ে “মেটা” কে ১৩০ কোটি ডলার জরিমানা করলো ইউরোপীয় ইউনিয়ন

- Advertisement -
Single page 1st Paragraph

 আমেরিকার নিকট তথ্য পাচারের দায়ে মার্ক জাকারবার্গের মেটা এবার মোটা অংকের জরিমানা দিতে চলেছে।ইউরোপীয় ইউনিয়ন সোমবার মেটা কোম্পানীকে রেকর্ড ১৩০ কোটি ডলার জরিমানা করেছে।তাদেরকে অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের তথ্য চালান বন্ধ করার নির্দেশ দিয়েছে। ইইউ-র ডেটা প্রাইভেসি কর্তৃপক্ষ ৫ বছর আগে চালু হবার পর আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন ১২০ কোটি ইউরো জরিমানা করার পরিমাণ সবচেয়ে বড়।

মেটা আগে হুশিয়ারি দিয়েছিল, ইউরোপে ভোক্তারা তাদের সেবা থেকে বঞ্চিত হতে পারেন। তারা আদালতকে ঐ রায় তাৎক্ষণিকভাবে স্থগিত করতে বলেছে এবং আপিল করবে বলে জানিয়েছে। কোম্পানীটি বলেছে,ইউরোপে অচিরেই ফেসবুক বন্ধ হবে না।মেটার একজন শীর্ষ কর্মকর্তা নিক ক্লেগ এবং চীফ লিগাল অফিসার জেনিফার নিউস্টেড এক বিবৃতিতে বলেন,এই রায় ত্রুটিপূর্ণ, অন্যায্য এবং ইউ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ডেটা স্থানান্তর করা অসংখ্য কোম্পানীর জন্য বিপজ্জনক উদাহারণ তৈরি করে। অন্যান্য বড় সামাজিক যোগাযোগ মাধ্যমও তাদের ডেটা কর্মকাণ্ডের জন্য চাপের মুখে আছে।টিকটক পশ্চিমা আশংকা নিবৃত্ত করার চেষ্টা করছে যে চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপটি সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন। সূত্র:-ভয়েস অফ আমেরিকা ও এপি।

এই বিভাগের সব খবর

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও তা আগের বছরের একই সময়ের তুলনায় ১...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

সর্বশেষ

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...