রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অনুমতি না থাকায় রাজশাহী শহরে পদযাত্রা করতে পারেনি বিএনপি

- Advertisement -
Single page 1st Paragraph

পুলিশে অনুমতি না পেয়ে রাজশাহী মহানগরীতে পদযাত্রা কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। তবে জেলার ছয়টি থানায় তারা পদযাত্রা করছেন। এ তথ্য জানিয়েছেন বিএনপির নেতারা।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘পুলিশ সিটি করপোরেশন নির্বাচনের অজুহাত দিয়ে বিএনপিকে পদযাত্রার অনুমতি দেয়নি। তারা কড়াকড়ি আরোপ করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিটিতে কর্মসূচি পালিত হচ্ছে না। তবে রাজশাহীর ছয়টি থানায় ইতোমধ্যে কর্মসূচি শুরু হয়েছে।’

পুলিশি কড়াকড়ির বিষয়টি বাড়াবাড়ি উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাড়াবাড়ি করছে। তারা এর মাধ্যমে মানুষের মধ্যে ভীতি তৈরি করছে। ব্যবসায়ীদের ক্ষতি করছে। রাজশাহী শান্তির শহর। এখানে গাড়ি বন্ধ করে দিয়ে অযথা মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে বিএনপির পদযাত্রাকে ঘিরে রাজশাহী শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের কোথাও মানুষজনকে জড়ো হতে দেখলেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নগরীর সাহেব বাজার, রাণী বাজার ও সোনাদিঘীর মোড় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজারে বিএনপির পদযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই সাহেববাজার এলাকায় পুলিশি কড়াকড়ি আরোপ করা হয়। সাহেববাজারে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। বিএনপির রাজশাহী মহানগর কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকার পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। তিনি বলেন, জনগণ যেন সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে চাই। সরকারি মালামাল ও জানমালের নিরাপত্তা দিতে চাই।

বিজয় কুমার বসাক বলেন, এখানে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে আমাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে। সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন কোনো ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে পুলিশ এতটা কঠোর কিনা জানতে চাইলে মিজানুর রহমান মিনু বলেন, একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। চাঁদ আবেগের বশে ওই বক্তব্য দিয়েছেন। আমি তার পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেছি। আমাদের আন্দোলন বর্তমান সরকারের বিরুদ্ধে, কেবলমাত্র ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে নয়। চাঁদের ওই বক্তব্য আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করিনি, সেজন্য মুরুব্বি হিসেবে তার পক্ষে দুঃখ প্রকাশ করেছি। পুলিশ সিটি নির্বাচনের কথা বলেছে, আমরা মেনে নিয়েছি।

 

 

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...