বুধবার, ৮ জুলাই ২০২৬

 মিছিলে অস্ত্র হাতে এমপি মোস্তাফিজ, তদন্তে নেমেছে পুলিশ

- Advertisement -
Single page 1st Paragraph

পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের বিশেষ শাখাকে (ডিএসবি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

মঙ্গলবার (২৩ মে) গণমাধ্যমকে জেলা পুলিশ সুপার এ তথ্য জানান।তিনি বলেন, অস্ত্র হাতে এমপির মিছিলে নেতৃত্ব দেওয়ার ছবিটি পেয়েছি। অস্ত্রটি বৈধ নাকি অবৈধ এবং কেন প্রদর্শন করেছেন- এসব প্রশ্নের খোঁজ নিতে ডিএসবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা তদন্ত করে জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, এসপির নির্দেশনায় কাজ শুরু হয়েছে। ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

জানা গেছে, সোমবার (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি সেখানে এসে শেষ হয়। পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দেন এমপি মোস্তাফিজ। পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দেওয়ার ছবি ও ভিডিও রাতেই ফেসবুকে ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এমপি মোস্তাফিজুর। সেসময় তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের নেত্রী। তাকে বিএনপির এক নেতা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তাই আর শান্তি নয়, আমরা এবার বিএনপিকে প্রতিরোধ করব। রাস্তায় পেলে আমরা তাদের ছাড় দেব না। বিএনপিকে বলতে চাই, তোমরা আগুন সন্ত্রাস করলে আমরা তোমাদের বের হতে দেব না।

ভিডিও ভাইরালের পর ব্যাগ থেকে পিস্তল বের করা প্রসঙ্গে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে মারবে আমরা কি চেয়ে থাকব? এটা কী জন্য নেওয়া হয়েছে? বিপদের সময় ব্যবহার করার জন্য এটা (পিস্তল) নেওয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য লাইসেন্স করা পিস্তল নেওয়া হয়েছে।

 

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...