মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৩

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিল্প পুলিশের ৩ সদস্য ও ১০ শ্রমিক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার(২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেডের একটি কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় ৩ হাজারের অধিক শ্রমিক রয়েছেন। কারখানা ভাঙচুর, লাগাতার আন্দোলনের অভিযোগ এনে কারখানা কর্তৃপক্ষ ১৩(১) ধারায় কারখানা বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয়। কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ সদস্যরা শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় অন্তত ১০ শ্রমিক আহত হয়।

যোগাযোগ করা হলে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসি উদ-দৌলা রেজা বলেন, ‘ফ্যাশন ফোরাম লিমিটেড কারখানাটিতে অনেক দিন ধরেই ঝামেলা চলছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই কারখানার শ্রমিকরা আশেপাশের কারখানার শ্রমিকদের নিয়ে সড়কে নামে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিতে গেলে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা।’

এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাটিচার্জ করতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।’

যোগাযোগ করা হলে ফ্যাশন ফোরাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিস সাকুর মুঠোফোনে বলেন, কারখানায় ঝামলা হয়েছে। ওই বিষয়টা নিয়েই একটি মিটিং চলছে। এ মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না।’

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...