মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

দুই বছরের জন্য ৬৮৩ কোটি ডলার বাজেট অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার পরবর্তী দুই বছরের জন্য ৬৮৩ কোটি মার্কিন ডলারের বাজেট প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। এতে বাধ্যতামূলক সদস্যদের ফিস ২০ শতাংশ বৃদ্ধি অন্তর্ভূক্ত রয়েছে। খবর এএফপি’র।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা তাদের বার্ষিক সিদ্ধান্ত গ্রহণের সভা শুরু করার পর মূল কমিটির সদস্য রাষ্ট্রগুলো কোন আপত্তি ছাড়াই এ বাজেট অনুমোদন করে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধাণম গেব্রিয়াসিস এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক এবং একটি বড় মাইলফলক’ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন।

এখন ১০ দিনের এই সম্মেলনের শেষে সকল সদস্য রাষ্ট্র কর্তৃক এই বাজেট অনুমোদন করা প্রয়োজন। তবে এক্ষেত্রে এটি মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র।

ডব্লিউএইচও তহবিল নাটকীয়ভাবে ঢেলে সাজানোর ব্যাপারে গত বছরের সভায় সম্মত হওয়ার পর এমন সিদ্ধান্ত আসলো।

কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশগুলো আরও নির্ভরযোগ্য এবং স্থিতিশীল তহবিল সরবরাহের প্রয়োজনীয়তার ব্যাপারে সম্মত হয়েছে। ডব্লিউএইচও মূলত তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের মাধ্যমে অর্থ পেয়ে থাকে।

বাধ্যতামূলক মেম্বারশিপ ফি থেকে পাওয়া অর্থায়নের অংশ এক পঞ্চমাংশের নিচে নেমে গেছে। এক্ষেত্রে বাকিটা ‘স্বেচ্ছায় চাঁদাপ্রদান’ থেকে আসে।

এই বিভাগের সব খবর

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও তা আগের বছরের একই সময়ের তুলনায় ১...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

সর্বশেষ

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...