শনিবার, ২৭ জুন ২০২৬

রাউজানে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন

 চট্টগ্রামের রাউজানে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন হয়েছে।
২২ মে (সোমবার) সকাল ১১ টায় রাউজান উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, সেবাপ্রার্থীগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্মার্ট ভূমি সেবা প্রদান কার্যক্রমের ব্যাপক প্রচার ও ঘরে বসে ভূমি সেবা নিতে জনসাধারণের মাঝে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সারা দেশের ন্যায় রাউজান উপজেলায় উদযাপিত হচ্ছে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৩।
আগামী ২৮ মে (রবিবার) পর্যন্ত এই বিশেষ সেবা প্রদান কার্যক্রম চলবে। রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিশন বাস্তবায়নে অনেকটা পথ এগিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের সকল সেবা মানুষ ডিজিটালি পাচ্ছে। এই ডিজিটাল সেবা প্রদান কার্যক্রমকে আরো স্মার্ট করতে উপজেলা ভূমি অফিস কাজ করে যাচ্ছে। অনলাইনে নামজারি আবেদন গ্রহণ, শতভাগ ফি অনলাইনে আদায়, অনলাইনে খতিয়ান প্রদান, শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এর উজ্জ্বল দৃষ্টান্ত।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...