বুধবার, ১৫ জুলাই ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা জানি না: পররাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা জানি না। তারা তো বলেকয়ে কিছু করে না। তবে আমি আশা করছি, এ বিষয়ে আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে।’

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মোমেন বলেন, ‘গতকাল (রোববার) কৃষিমন্ত্রীও বলেছেন, দেশে স্যাংশনের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। আমেরিকা তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্প্রতি আমেরিকার একজন প্রতিনিধি এসেছিলেন; তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সেক্ষেত্রে আপানারা যে তথ্য দিলেন এ বিষয়ে আমাদের জানা নেই।’

মার্কিন দূতাবাস নাগরিকদের দেশে চলাচলে ভ্রমণ সতর্কতা দিয়েছে – এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা খুবই দু:খজনক। আরও সাত আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন, তারা কেন এ সতর্কতা দিলো। আমাদের দেশে হত্যা নেই; আর গুলি করে কাউকে মারা হয় না।

‘এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতো ভালো হয়েছে পুলিশ কোনো ঘটনা ঘটলে সাথে সাথে অপরাধীকে ধরে নিয়ে আসে।’

মন্ত্রী আরও বলেন, ‘তারা (আইনশৃঙ্খলা বাহিনী) খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ আমেরিকায় গেলে সতর্ক করা উচিত; সেখানে শপিং মলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।’

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দৈনিক কালবেলা একটা রিপোর্টে যে তথ্য দিয়েছে সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে, আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন, আমি সারাজীবন আমেরিকায় ছিলাম, সেখানে কাজ করেছি।’

এই বিভাগের সব খবর

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের চোখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের দিকে। এই মাঠেই বুধবার বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে লিওনেল মেসির...

সর্বশেষ

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম...

বন্যার্তদের পাশে বিজিএমইএ’র মানবিক সহায়তা অব্যাহত

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...