মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

প্রথম কোন সৌদি নারী স্পেসএক্স এর যাত্রী হয়ে মহাকাশে যাচ্ছেন আগামী রবিবার

১৯৮৫ সালে প্রথমবার কোন সৌদি নাগরিক মহাকাশে গিয়েছিলেন।তিনি ছিলেন একজন যুবরাজ।তারপর কেটে গেছে ৩৩ বছর।এই সময়ে আর কোন সৌদি নাগরিক মহাকাশে যাননি।এবার ৩৩ বছর পর সৌদি আরবের ইতিহাসে আরেকটি প্রথম ইতিহাস রচিত হতে চলেছে।এবার মহাকাশে যাচ্ছেন একজন সৌদি নারী।তাঁর সাথে যাত্রী হিসেবে আরও দুজন যাবেন।
স্পেসএক্স এর প্রাইভেট ফ্লাইটে তাঁরা মহাকাশ যাত্রা করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে স্পেসএক্স-এর প্রাইভেট ফ্লাইট যাত্রা শুরু করবে আগামী রবিবার।অবশ্য যদি আবহাওয়া আর মহাকাশযান ঠিক থাকে। যাত্রীদের মধ্যে থাকবে কয়েক দশক পর প্রথমবারের মত সৌদি নভোচারী এবং টেনেসির এক ব্যবসায়ী। যার নিজের স্পোর্টস কার রেসিং টিম আছে।ঐ ফ্লাইটের নেতৃত্বে থাকবেন নাসার একজন অবসরপ্রাপ্ত নভোচারি।মোট ১০ দিনের এই যাত্রায় টিকেটের দাম কত তা ঐ কোম্পানি বলেনি।আগে তারা বলেছিল টিকেটের দাম জন প্রতি ৫৫ মিলিয়ন ডলার।
নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রবিবার যাত্রা শুরু করার জন্য ফ্যালকন রকেট এরই মধ্যে প্যাডে রাখা আছে।১৯৮৫ সালে এই একই জায়গা থেকে সৌদি আরবের প্রথম কোনো নভোচারি এক যুবরাজ মহাকাশে গিয়েছিলেন। এবারে সৌদি সরকারের প্রতিনিধিত্ব করছেন সে দেশের প্রথম মহিলা নভোচারি।যিনি একজন স্টেম সেল গবেষক এবং সৌদি বিমান বাহিনীর পাইলট আলী আল কার্নী।বাকি দুই জন হলেন জন শফনার এবং পেগি হুইটসন।পেগি মহাকাশে মোট ৬৬৫ দিন থেকে আমেরিকানদের মধ্যে সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকার রেকর্ডধারি। সূত্র:-এপি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও তা আগের বছরের একই সময়ের তুলনায় ১...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

সর্বশেষ

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...