শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম-সিলেট ফ্লাইটে বিমানের ১৫ শতাংশ ছাড়

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি শহর চট্টগ্রাম ও সিলেট রুটের যাত্রীদের জন্য এবার ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান সূত্রে জানা গেছে, সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের যাত্রীদের বেজ ফেয়ারের (মূল ভাড়া) ওপর ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়ে টিকিট কিনে যাত্রীরা আগামী ২২ জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।

এর আগে, ২০২২ সালের ৮ জানুয়ারি থেকে এই রুটে দেশের একমাত্র এয়ারলাইন্স হিসেবে প্রথমবারের মতো ফ্লাইট চালু করে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।
বিমান জানায়, ৮ জানুয়ারি থেকে সপ্তাহে দুইদিন বুধবার ও শনিবার চট্টগ্রাম থেকে সিলেট ও সিলেট থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট চলাচল করছে। এ দুইদিন বেলা ১১টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১ ঘণ্টা ২০ মিনিটে সিলেটে পৌঁছায়। একই ফ্লাইট সিলেট থেকে দুপুর ১টায় রওনা হয়ে ২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

এ রুটে যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪২০০ টাকা। ফিরতি ভাড়া (রিটার্ন) ৮৪০০ টাকা। অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচলের জন্য যাত্রীর জাতীয় পরিচয়পত্র অথবা ছবিসহ পরিচয়পত্র প্রদর্শন করতে হয়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...