শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

এল সালভাদরের ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২, আহত শতাধিক

- Advertisement -
Single page 1st Paragraph

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দশজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ বছরের বেশি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২০ মে) মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনাভিত্তিক দল ফাসের মধ্যে একটি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খেলা শুরু হওয়ার ১০ মিনিট পরই ম্যাচটি স্থগিত করা হয়।
ম্যাচ শুরুর হতেই বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। গেট বন্ধ থাকায় অতিরিক্ত সমর্থকদের চাপে এই বিপর্যয় ঘটে। স্টেডিয়ামের কর্মকর্তারা জানান, কিছু সমর্থকদের কাছে জাল টিকিট বিক্রি করা হয়েছে। যার কারণেই এমন ঘটনা ঘটেছে। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানায় তারা।

এদিকে এল সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি এক টুইটবার্তায় বলেছেন, আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঠানোর সাথে স্টেডিয়ামে কাছাকাছি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। কাজ সহজ করার জন্য জনসাধারণকে সতর্কতার সাথে এলাকাটি খালি করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্সির প্রেস সেক্রেটারি এক টুইটবার্তায় বলেছেন, প্রথম উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছেন এবং গুরুতর অবস্থায় দুই ভুক্তভোগীকে সান রাফায়েল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এল সালভাদরের সিভিল প্রোটেকশন থেকে লুইস আলোনসো আমায়া জানান, প্রায় ৫০০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের অনেককেই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রেসকিউ কমান্ডো ফার্স্ট এইড গ্রুপের একজন স্বেচ্ছাসেবক সাংবাদিকদের বলেন, ‘এটি সমর্থকদের একটি তুষারপাত (ঢল) ছিলো। যারা স্টেডিয়ামের গেটটি অতিক্রম করে ভেতরে ঢোকে।’

এই ঘটনার জন্য সালভাদোরান সকার ফেডারেশন একটি সংক্ষিপ্ত বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে।

এর আগে, শনিবার সালভাদোরান লিগের একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফুটবল ভক্তরা একটি অ্যাক্সেস গেট ভেঙে ফেললে বেশ কিছু লোক আহত হয়।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...